বড়ো বেদনার মতো বাজে তাঁর অনুপস্থিতি

Authors

  • ইমতিয়ার শামীম Author

DOI:

https://doi.org/10.66329/UTR.v100i101.4

Abstract

পিতৃত্ব কী তা ভাবতে গেলে কখনো কখনো সৈয়দ মনজুরুল ইসলামেরএকটি গল্পের কথা মনে পড়ে। কী সেই গল্পের কাহিনি, কীভাবে তার বেড়েওঠা, ডালপালা ছড়িয়ে সালোক সংশ্লেষণের ঢেউয়ে ভাসা-পড়ুয়াদের কেউআগ্রহী হলে সেসব নিশ্চয়ই নিজেই জেনে নেবেন; তবে গল্পের নামটি বলি—'খোদারাখারজন্ম'। এ কাহিনি নিয়ে একটি ভালো সিনেমাও হতে পারে; কিন্তু শেষ দৃশ্যটা কেমন হবে ভেবে পাই না; চিন্তা করে পাই না, কী করে ওই বিস্ময়কর অনুভূতির চিত্রায়ণ ঘটবেযে, খোদারাখা নামের শিশুটির চোখে চোখ রেখে সেখানে অজানা মহাদেশের মতোএক নদী খুঁজে পাচ্ছে হাফিজুর রহমান, ফলে সে আর সঁপে দিতে পারছে না শিশুটিকেনদীর জলে কিংবা নিজেও পারছে না ওকে নিয়ে ঝাঁপ দিতে; বরং তার মনে হচ্ছে, যদিনদীতেই সঁপে দিতে হয় শিশুটিকে, অথবা কাউকে জন্মদানে ব্যর্থ পরিহাসময় নিজেকে ওঝাঁপ দিতে হয়, তা হলে নদীর মতো এই শিশু খোদারাখার চোখ দুটি কী দোষ করল?

Downloads

Published

2025-11-30

How to Cite

বড়ো বেদনার মতো বাজে তাঁর অনুপস্থিতি. (2025). উত্তরাধিকার, 100(101), ২১-২৯. https://doi.org/10.66329/UTR.v100i101.4