বেলাশেষের শহীদ কাদরী

Authors

  • তারানা নূপুর Author

DOI:

https://doi.org/10.66329/UTR.v100i101.5

Abstract

বাংলাদেশের কবিতায় শহীদ কাদরী (১৯৪২-২০১৬) সমকালতাড়িত,সংবেদনশাসিত, স্বল্পপ্রজ, আবৈশ্বিক এবং সত্যসন্ধিৎসু এক কবি। কবিতারউর্বরতায় তিনি বরাবর উন্নাসিক; বরং থাকতে চেয়েছেন ‘অনুর্বর মহিলারমত আর্ত উৎকণ্ঠিত' সর্বদা। দুঃস্বপ্ন, বিভীষিকা, নির্বিকারত্ব কিংবা কালিমা নেই এমন‘শজিক্ষেতের চাষবাস' প্রথম থেকেই তিনি প্রত্যাখ্যান করেছেন। জীবন ও শিল্পে তিনিঅবৈষয়িক, যদিও কালের বিচারে কবিতার সংখ্যাই যে কবির যোগ্যতার নির্ণায়ক নয়,তার দৃষ্টান্ত তিনি নিজেই। প্রখর রুচির সহচর তিনি সেই শুরু থেকে। আপাদমস্তকনাগরিক এবং শেষপর্বে বিশ্বনাগরিক শহীদ কাদরী যেমন রকবাজ সন্ত ছিলেন প্রথমযৌবনে, পরিণত বয়সেও মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেই স্বপ্নভুক, অনিকেত ও বোহেমীয়ইরয়ে গিয়েছিলেন। তবে, পূর্বাপর সমকাল-সচেতনতা ছিল তাঁর মর্মর্গত।

Downloads

Published

2025-11-30

How to Cite

বেলাশেষের শহীদ কাদরী. (2025). উত্তরাধিকার, 100(101), ৩০-৪৪. https://doi.org/10.66329/UTR.v100i101.5