ড. মনিরুজ্জামানের সময়রেখা: ভাষাবিজ্ঞানের ত্রিকালদর্শী পরিব্রাজক

Authors

  • মাসরুর ইমতিয়াজ Author

DOI:

https://doi.org/10.66329/UTR.v100i101.7

Abstract

ভাষাবিজ্ঞানের পরিক্রমার সময়রেখা যদি নির্মোহ দৃষ্টিকোণ থেকে দেখারসুযোগ হয়, সেই পথে ড. মনিরুজ্জামান এক ত্রিকালদর্শী পরিব্রাজক। তিনি ভাষাবিজ্ঞানের দুরূহ পথে পরিভ্রমণ করেছেন শুধুই সরলরৈখিকভাবেইনয়, বরং নজর দিয়েছেন অতীতের ভাষিক সন্ধানে, তাঁর সমকালীন বর্তমানের ভাষাকেনিরীক্ষায়, এবং অনুমানযোগ্য আগমনী ভবিষ্যতের ভাষা-গবেষণার সুলুক সন্ধানে। যদিহিসেব করা হয় প্রতিভার মৌলিকত্বের, তবে ড. মনিরুজ্জামান তাঁর স্বকীয়তার অবস্থান নিশ্চিত করেছেন; অন্যদিকে ভাষাচর্চা পরিসরের বিশালত্বের নিরিখে ড. মনিরুজ্জামানেরকাজের বিস্তার নেহাত সীমাবদ্ধ নয় তো বটেই। বাংলা ভাষাবিজ্ঞানের গুরুত্বপূর্ণ এইভাষাবিজ্ঞানীর ভাষাবিজ্ঞান চর্চার সুরম্য প্রামাণ্যকরণ গড়ে ওঠার পথ অনুধাবন করতে,তাঁর গবেষণার বিবিধ প্রবণতাকে বুঝে উঠতে এই লেখার প্রাসঙ্গিক অবতারণা।

Downloads

Published

2025-11-30

How to Cite

ড. মনিরুজ্জামানের সময়রেখা: ভাষাবিজ্ঞানের ত্রিকালদর্শী পরিব্রাজক. (2025). উত্তরাধিকার, 100(101), ৬৪-৬৮. https://doi.org/10.66329/UTR.v100i101.7