ভি. এস. নাইপল: শিকড়ছিন্ন উদ্বাস্তুর আত্মঅন্বেষণের প্রপঞ্চ
DOI:
https://doi.org/10.66329/UTR.v100i101.8Abstract
সত্য প্রকাশ করার প্রতিশ্রুতি ভি.এস. নাইপলের আজন্ম স্বপ্ন। আর এই সত্য তিনি প্রকাশ করতে চান এমন ঢংয়ে যা ঊনবিংশ শতাব্দীর শেষভাগেরক্লসবেরি ভাবধারা, সাম্রাজ্যবাদ-নিঃসৃত চিন্তাভাবনা ও নন্দন থেকে আলাদাহবে। শৈশবে যখন তিনি ত্রিনিদাদে বেড়ে উঠছেন, তখনই তার মধ্যে এমন সব ধারণাক্রিয়াশীল হতে শুরু করে। তিনি ব্যক্তি-মানুষ এবং লেখক-সত্তার মধ্যে যোগসূত্র তৈরিকরেন তাঁর ঔপনিবেশিক হিন্দু সত্তা স্বীকার করার মধ্য দিয়ে। তাঁর নিজের ভেতরেইযে একাধিক জগৎ ছিল তা তিনি ঘোষণা করেন। সেই জগৎগুলোকে যখন তিনি তাঁর লেখায় অবমুক্ত করেন, তখন তিনি তাঁর সময়ের অন্যতম বিতর্কিত লেখক হয়ে ওঠেন ক্ষয়িষ্ণু উত্তর-ঔপনিবেশিকতার শিকড়-বাকড়ের মধ্যে ঢুকে পড়েন এবং সাম্রাজ্যবাদীভাবনার প্রতি ঝুঁকে পড়ার কারণে তিনি সমালোচিত হন। উত্তর-ঔপনিবেশিক প্রজন্মঔপনিবেশিকতার ইতিহাসের উত্তরাধিকার লাভ করে। এ ইতিহাস বঞ্চনার, নিপীড়নেরও শোষণের। অথচ ইতিহাসের এই উচ্ছিষ্টের দ্বারা নিজেকে সজ্জিত করে ঔপনিবেশিকশক্তি রাজনৈতিকভাবে পরাজিত হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সাম্রাজ্যবাদী শক্তিতেপরিণত হলে তাদের গুণকীর্তন করা ও ঝান্ডাবহন করার জন্য কিছু প্রভাবশালী লেখক,চিন্তক ও রাজনীতিকের প্রয়োজন হলো। এই সাম্রাজ্যবাদী শক্তির ঝান্ডাবাহীদের একজননাইপল। এজন্য তাকে কম সমালোচিত হতে হয়নি।আত্মজীবনীকে সৃজনশীল লেখাজোখার রসদে পরিণত করার জন্য তিনি ভূয়সীপ্রশংসার দাবিদার।