নীলপরী

Authors

  • হাসান হাফিজ Author

DOI:

https://doi.org/10.66329/UTR.v100i101.13

Abstract

হাসান হাফিজ
নীলপরী
একদিন হয়তোবা নীলপরি উড়ে আসবে
ব্রহ্মপুত্র নদের উপর দিয়া
চেয়ে চেয়ে মন ভিজবে মোহিনী উড়ালে
অপেক্ষায় থাকতে থাকতে অন্ধ হয় চোখ
কী কারণে? জানে না পাড়ার লোক,
ভিতরে দগ্ধায় কেন বিরহের শোক—
প্রেমিক যে কবে ছোঁবে ছুঁতে পারবে
নাকফুল তার, যেখানে রয়েছে বুনো
গন্ধবাস মাতোয়ালা চুম্বনের স্মৃতি
ঝকমক করে উঠবে কানের পাথুরে দুল
তৃষিত ঠোঁটের মেঘে জমানো কুয়াশা
ব্যর্থতায় ভরে যাবে ব্যথার পেয়ালা
গোপন মিলন কাঙ্ক্ষা আধোআলতো সমৰ্পণ
প্রবল আকুতি আর সুপ্তি ভালোবাসা!

Downloads

Published

2025-11-30

How to Cite

নীলপরী. (2025). উত্তরাধিকার, 100(101), ১২২. https://doi.org/10.66329/UTR.v100i101.13