শূন্যের মাঝার
DOI:
https://doi.org/10.66329/UTR.v100i101.14Abstract
এজাজ ইউসুফী
শূন্যের মাঝার
ঘরামি বেঁধেছে ঘর শূন্য মাঝে অপার বিস্ময়
কোথায় ছিল যে প্রাণপাখি তার সঙ্গে বনিবনা,
হলো না আমার; শুধু শেষবেলা যাবার সময়
বানাবো কী ঘর; মাপজোখে দিলো আনমনা ।
কাঠখোট্টা গণিতের আলোড়িত শূন্য নয় এটি
সংখ্যা গুণের ভাঁজে লুকিয়েছে জীবনের ক্রোধ,
বধূর প্রেমিক সাজে ম্রিয়মাণ যৌবনের কোটি
তাহার সন্দেহাকুল দৃষ্টি কাড়ে সামর্থ্যের বোধ ।
পাকনা চুলের মধ্যে প্রকাশিত মৃত্যুর ঠিকানা
শ্যামের পিরিতি জালে জড়িয়েছে শুদ্ধ পরকাল,
কাঁধের কাদায় কাঁপে হাছনের পুরানো বাজনা
শ্রীরাধিকা জলে ডুব দিয়ে তোলে পাপিষ্ঠা-পাঞ্চাল।
শূন্যের কোঠায় গিয়ে মরে যায় প্রাণীর প্রণয়,
তুমি কখনো দেখা দেবে ঠিক শৈশবের নয়!
Downloads
Published
2025-11-30
Issue
Section
কবিতা
How to Cite
শূন্যের মাঝার. (2025). উত্তরাধিকার, 100(101), ১২৩. https://doi.org/10.66329/UTR.v100i101.14