দোলনা

Authors

  • জেনিস মাহমুন Author

DOI:

https://doi.org/10.66329/UTR.v100i101.16

Abstract

জেনিস মাহমুন
দোলনা
কাছে আসা দূরে থাকার দ্যোতনা তুলে দুলে
উঠল দোলনা। গাছের আড়ষ্ট আড়াল থেকে
হঠাৎ হঠাৎ প্রান্তরের খোলা হাওয়ায় বের হয়ে
আসছিল দোল খাওয়া নারীটির সুখশ্রী অবয়ব :
দ্বিধা আর ভাবনার পরপর বিরতির পর সাদা
পাতায় ফুটে ফুটে উঠছিল যেন কারও প্রেমের
চিঠির কালো অক্ষর। যে তাকে কাছে রাখার
সংকল্পে স্থির তার আলিঙ্গনের ভাবনাটির পাশে
দোলনার এই দোলাচল : অমীমাংসিত নারী
একবার কাছে আসে দূরে যায় আবার! এক
কাঠমিস্ত্রি পাটের তন্তু আর মেহগনির মসৃণ বুক
কেটে কিশোরী মনের উৎক্রান্তির কুহকে
নারীটির জন্য বানিয়ে দিলো-কাছে আসা দূরে
যাবার এই ছলনা যন্ত্রটি।

Downloads

Published

2025-11-30

How to Cite

দোলনা. (2025). উত্তরাধিকার, 100(101), ১২৫. https://doi.org/10.66329/UTR.v100i101.16