হলুদ অরণ্যে নিঃসঙ্গ সারস
DOI:
https://doi.org/10.66329/UTR.v100i101.17Abstract
শান্তা মারিয়া
হলুদ অরণ্যে নিঃসঙ্গ সারস
হলুদ অরণ্যে নিঃসঙ্গ সারস।
তুষারের চাদরে দেহ ঢাকার আগে
পোশাক বদলাচ্ছে জীবন।
জলাভূমি জুড়ে প্রতিধ্বনিত ঝরাপাতার গান।
সে আজ উড়ে যাবে দক্ষিণের দ্বীপে।
এইখানে পড়েছিল নিহত প্রিয়ার শব, শিকারির পদচিহ্ন
তার ঠিক আগে সবুজ অরণ্যে
সংগীত মুখরিত দুজনের নিরালা বাসর।
নীড়ের বুনন, শাবকের কলরব।
এখন বিরান মাঠ, আরও শূন্য হবে শীতের তুষারে।
নিঃসঙ্গ সারস, দক্ষিণে যাত্রার আগে
উদাসীন ডানার আড়ালে নিয়ে যায়
প্রিয়ার পালকের সুতীব্র ঘ্রাণ, শেষ আলিঙ্গন।
Downloads
Published
2025-11-30
Issue
Section
কবিতা
How to Cite
হলুদ অরণ্যে নিঃসঙ্গ সারস. (2025). উত্তরাধিকার, 100(101), ১২৬. https://doi.org/10.66329/UTR.v100i101.17