সিসার চোখে ঘুম
DOI:
https://doi.org/10.66329/UTR.v100i101.18Abstract
ফাতিমা তামান্না
সিসার চোখে ঘুম
আমার চোখে অনেক ঘুম,
একটু ঘুমোতে চাই,
আমার চোখ তো সিসার তৈরি,
ঘুমাই কী করে !
পাপড়ি বন্ধ হলেই এক একবার
দরজা, জানালা, দেয়াল, ছাদ উড়ে যায়;
আমি ঘুমোই না, আমি দাঁড়িয়ে থাকি
রাফা ক্যাম্পের কাদা-মাটিতে।
পকেটে একটা মরিচা ধরা চাবি
যে চাবির জন্য আর কোনো দরজা তৈরি হয় না ।
ঘুম মানে মায়ের বালিশে চাপা কান্না ।
ঘুম মানে বীভৎস চিৎকার, আর্তনাদ;
ঘুম মানে বিস্ফোরণ ।
আমি ঘুমাই না;
যদি একদিন ঘুম ভেঙে দেখি কিছু নেই
মেঝেতে পড়ে থাকে ছেড়া মানচিত্র,
জিহ্বায় জমে আছে বহুযুগের ধুলো
আমি ঘুমাই না
আমি দেখি
আমি দেখি
আকাশের গায়ে লেখা হয়ে গেছে
আমাদের নাম ।
Downloads
Published
2025-11-30
Issue
Section
কবিতা
How to Cite
সিসার চোখে ঘুম. (2025). উত্তরাধিকার, 100(101), ১২৭. https://doi.org/10.66329/UTR.v100i101.18