শারমিন

Authors

  • ঋজু রেজওয়ান Author

DOI:

https://doi.org/10.66329/UTR.v100i101.19

Abstract

ঋজু রেজওয়ান
শারমিন


নম্রতা-উঠোন থেকে ...
সন্ধ্যার কার্নিশে... উঁকি দিয়ে চলে গেলে!
প্রশান্তিসময় হলে... এসো-
পূর্ণিমার ছায়ায়—পালানো পানাম নগর!
পুরাকীর্তির মতোই—কীর্তিমান থেকো, এ
অধিকার ও অনধিকার
রূঢ় বাস্তব শহরে...
নম্রতা—এখন খুববেশি প্রয়োজন লাজ।
এই অস্থির, উদ্বিগ্ন
সময়ের চাকা-গড়িয়ে/ফাড়িয়ে চলমান
অচিন্ত্যনগর! তুমি—
শালীন'কে... আরও তীক্ষ্ণ মর্যাদার রোদে
শুকিয়ে... শুকিয়ে বাও
খাণ্ডবদহের পোড়াদহে... হিমাদ্রি বাতাস।

Downloads

Published

2025-11-30

How to Cite

শারমিন. (2025). উত্তরাধিকার, 100(101), ১২৮. https://doi.org/10.66329/UTR.v100i101.19