স্বপ্নের দুঘ্রাণ

Authors

  • নির্ঝর নৈঃশব্দ্য Author

DOI:

https://doi.org/10.66329/UTR.v100i101.20

Abstract

নির্ঝর নৈঃশব্দ্য
স্বপ্নের দুঘ্রাণ


তোমার মনে আছে কি না জানি না, আমরা যেই বছর লটারি জিতেছিলাম,
সেই বছর ব্যাগভর্তি টাকা নিয়ে পাহাড়ে গিয়েছিলাম, একটা পাহাড় কিনব
বলে। কিন্তু কার কাছে বা কোন দোকানে গেলে পাহাড় কিনতে পাওয়া যায়,
তা জানতাম না বলে পাহাড় কিনতে পারিনি। বিফল মনোরথে গ্রামে ফিরতে
গিয়ে পথিমধ্যে টাকাটা রাহাজানি হয়ে গেল, সঙ্গে তুমিও। কেবল পাহাড়ের
স্বপ্নটাই রয়ে গেল।
সেদিন বুঝেছিলাম কেবল টাকা থাকলেই হয় না, আরও নানা পথ জানা
লাগে। আরও জেনেছিলাম স্বপ্ন কখনো রাহাজানি হয় না, চিরদিন সঙ্গে
থেকে পচে গলে দুঘ্রাণ ছড়ায়। আর স্বপ্নের দুঘ্রাণে জেগে ওঠে রাতভর
পাহাড় পাহাড়।
২৭-১০-২৪

Downloads

Published

2025-11-30

How to Cite

স্বপ্নের দুঘ্রাণ. (2025). উত্তরাধিকার, 100(101), ১২৯. https://doi.org/10.66329/UTR.v100i101.20