আধিপত্য

Authors

  • মিনহাজুল হক Author

DOI:

https://doi.org/10.66329/UTR.v100i101.21

Abstract

মিনহাজুল হক
আধিপত্য


এই মাটি থেকে দূর কোনো অন্ধকারে
পায়ে ক্ষত নিয়ে দৌড়ে যাচ্ছে ঘোড়া
প্রান্তের দিকে শিকল নিয়ে দাঁড়িয়ে আছে
বেঁধে ফেলবে শতাব্দীর কোনো শিকড়ে
মানুষের গ্রীবা পাড়ি দিয়ে অরণ্যে এসে
রোদ ও নারীর বিমূর্ত স্তনে মুখ রাখে
তার শরীর কেঁপে ওঠে; আর ঘেমে যাচ্ছে
চোখ দুটি ভিজে যাচ্ছে দূরের সংগীতে
অন্তরীক্ষের মহড়ায় সেও চোখ তুলে
পেছনে তার অবারিত ক্রন্দনের রাত
কিছুই আর দেখা যায় না; কিংবা
প্রশ্রয়ের আধিপত্য দেখতে চায় না।

Downloads

Published

2025-11-30

How to Cite

আধিপত্য. (2025). উত্তরাধিকার, 100(101), ১৩০. https://doi.org/10.66329/UTR.v100i101.21