ওক্তাভিও পাজের কবিতা

Authors

  • আয়শা ঝর্না Translator

DOI:

https://doi.org/10.66329/UTR.v100i101.28

Abstract

অক্তাভিও পাজ ছিলেন একজন প্রমিনেন্ট লিবারেল ইন্টেলেকচুয়াল এবং একমাত্র লেখক যিনি ভারতীয় থিম নিয়ে কাজ শুরু করেন। তার দাদা দাদুমার একটা বড়ো লাইব্রেরি ছিল সেখান থেকেই তার পড়াশোনার শুরু। তার বাবাও ছিলেন রাজনীতি সচেতন মানুষ। প্রগতিশীল, ইন্টেলেকচুয়াল। সে সময়ের রাজনীতি মুভমেন্ট এমিলিও জাপাত্তার পক্ষে দাঁড়ান তিনি। অল্প বয়স থেকে লিখতে শুরু করেন তিনি। ১৯৩৭ সালে স্পেনের ভ্যালেনসিয়াতে ভ্রমণ করেন দ্বিতীয় ইন্টারন্যাশনাল অব অ্যান্টি ফ্যাসিস্ট রাইটারস প্রোগ্রামে। ম্যাক্সিকোতে ফিরে আসেন ১৯৩৮ সালে। দেশে ফিরে সেখানে টলার ওয়ার্কশপ ম্যাগাজিনের প্রকাশ করেন। ক্রমে সাহিত্যাঙ্গনে বিখ্যাত হয়ে ওঠেন। এবং নতুন ধারার লিটেরারি সেনসিবিলিটি তৈরি করেন। ১৯৪৩ সালে আমেরিকা ভ্রমণ করেন একটি ফেলোশিপ নিয়ে সেখানে তিনি অ্যাংলো আমেরিকান আধুনিক কবিতার জনক হয়ে ওঠেন। দুবছর পরে মেক্সিকান ডিপ্লোম্যাট হিসেবে যোগদান করেন। ফ্রান্সে পোস্টিং হয় সেখানেও কবিতা নিয়ে ব্যস্ত হয়ে ওঠেন। আন্দ্রে ব্রেতন এবং বেন্‌জামিন প্যারেটদের সাথে নিয়ে সুররিয়ালিটি মুভমেন্টের সাথে যুক্ত হন। ১৯৬২ সালে পাজ মেক্সিকান এম্বাসেডর হিসেবে ভারতে আসেন। সে সময় ‘দ্যা গ্রামারিয়ান মাঙ্কি’, ‘ঈস্ট স্লপ' প্রকাশিত হয়। ঠিক তখন মেক্সিকোতে ছাত্র আন্দোলনের উপর সরকারের নিষ্পেষণ শুরু হয়। পাজ তার কাজ চালিয়ে যেতে থাকেন। ‘দ্যা আটস এনড পলিটিক্স প্লুরাল' (১৯৭১-১৯৭৬) এবং ‘ভুয়েত্তা’ প্রকাশিত হয়। ১৯৮০ সালে তাকে ডক্টরেট উপাধি দেওয়া হয় হারভার্ড ইউনিভারসিটি থেকে। ১৯৮২ সালে Neustadt Prize পান।

Downloads

Published

2025-11-30

How to Cite

ওক্তাভিও পাজের কবিতা. (2025). উত্তরাধিকার, 100(101), ১৮২. https://doi.org/10.66329/UTR.v100i101.28