পেট ফেটে যাওয়া বা বার্স্ট এবডোমেন

Authors

  • হাফিজ উদ্দীন আহমদ Author

DOI:

https://doi.org/10.66329/basj.v5i1.190

Abstract

সারসংক্ষেপ
সম্মুখ উদর প্রাচীরের মধ্যরেখার দুপাশে থাকে ৪টি বৃহৎ পেশি : বহিস্থ তির্যক পেশি, অন্তস্থ তির্যক পেশি, আড় উদর-পেশি, উল্লম্ব উদর পেশি। এছাড়াও রয়েছে ২টি ক্ষুদ্র পেশি : ক্রিমাস্টার ও পিরামিডসদৃশ পেশি। উদরবীক্ষণিক শল্য চিকিৎসা বা লেপারোস্কপিক সার্জারি এখন বেশ উন্নত এবং সারা পৃথিবীতে তা জনপ্রিয়। ১৯০২ সালে সর্বপ্রথম তা কুকুরের দেহে পরীক্ষামূলকভাবে করেছিলেন জার্মানির ড্রেসডেনের জর্জ কেলিং। বাংলাদেশে তা শুরু হয় ১৯৯০-এর দশকে। তবে এখনো পেট কেটে অস্ত্রোপচার করা হয় যেহেতু সকল অস্ত্রোপচার বিশেষত জটিলগুলো উদরবীক্ষণিক পদ্ধতিতে করা সম্ভব নয় এবং বহু বয়স্ক অভিজ্ঞ শল্যবিদ এ পদ্ধতিতে বিশেষ পারদর্শী নন এবং উদর উন্মোচন পদ্ধতিকে পছন্দ করেন। অধিকাংশ অস্ত্রোপচারোত্তর ক্ষত রক্ত জমাট বেঁধে তাতে ফাইব্রিন, ফাইব্রিনেকটিন ও পরিপূরক আমিষ জীবকোষ বন্দি হয়ে প্রথমবারেই জোড়া লাগে। তবে কখনো জীবাণুদূষণ, অপুষ্টি, রক্তশূন্যতা, স্থ‚লতা, বহুমূত্র, উদরভ্যন্তরস্থ চাপ বৃদ্ধি, ত্রæটিপূর্ণ পদ্ধতি ইত্যাদি বহু কারণে ক্ষতের জোড়া ছুটে যায় যাকে পেট ফেটে যাওয়া বা বার্স্ট এবডোমেন বলে। এটাকে জরুরি ভিত্তিতে ১নং মনোফিলামেন্ট নাইলন সুতা দিয়ে উদর প্রাচীরকে এক স্তর হিসেবে বিরত সেলাই দিয়ে ভিতরে নিষ্কাশন নল রেখে বন্ধ করা প্রয়োজন হয়। ১নং রোগী (লিবিয়ান মেয়ে) এবং ২নং রোগীর (বাংলাদেশি) ক্ষেত্রে এভাবেই বন্ধ করা হয়েছিল। 

Abstract

Anterior abdominal wall is formed on either side of midline by 4 large muscles : External oblique, Internal oblique, Transversus Abdominis, Rectus Abdominis besides 2 small muscles : Creaster and Pyramidalis. Laparoscopic surgery by making holes in the abdominal wall which was first experimentally done in dog in 1902 by George Kelling of Dresden in Germany is now well developed and very popular all over the world. In Bangladesh it started in 1990s. But even now open abdominal surgery is going on as all operations especially complicated ones are not possible laperoscopically and many old but experienced surgeons are not expert in the technique who prefer the open method. Most postoperative wounds heal by first intention by formation of clot with entrapped cells containing fibrin, fibronectin, and complement proteins. But some time due to many reasons including infection, malnutrition, anaemia, obesity, diabetes, raised intra abdominal pressure, faulty technique etc. there occur dehisence of wound ie Burst Abdomen and requires urgent single layer closure by interrupted monofilament nylon No. 1 suture keeping drain as done in case No. 1 (Libyan girl) and case No. 2 (Bangladeshi).

Cover

Downloads

Published

2026-09-24