খনিজ লবণের প্রয়োজনীয়তা
DOI:
https://doi.org/10.66329/basj.v5i1.192Abstract
আমাদের খাবারে আছে মোট ছয়টি উপাদান। যেমন-আমিষ, চর্বি, শর্করা, ভিটামিন, খনিজ লবণ ও পানি। এর মধ্যে প্রধান তিনটি উপাদান আমিষ বা প্রোটিন, চর্বি বা ফ্যাট, শর্করা বা কার্বোহাইড্রেটের মধ্যে ভিটামিন ও খনিজ লবণ থাকে। তারপরও দেহে খনিজ লবণের অভাব অনেক সময় পৃথকভাবে দেখা যায়। এর কাজ হলো দেহের অভ্যন্তরীণ কাজ নিয়ন্ত্রণ এবং হাড়, দাঁত, পেশি, এনজাইম ও হরমোন গঠন করা। এছাড়া স্নায়ুতন্ত্রের উদ্দীপন, পেশির সংকোচন নিয়ন্ত্রণ, দেহকোষে পানির সমতা বজায় রাখা এবং অম্ল ও ক্ষারের সমতা রাখা খনিজ লবণের কাজ। ক্ষারধর্মী খনিজ লবণ হলো-সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। অম্লধর্মী হলো-সালফার, ফসফরাস, ক্লোরিন, কপার। খনিজ লবণকে আবার দুই ভাগে ভাগ করা হয়। ম্যাকরো মিনারেলস-ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। মাইক্রো মিনারেলস-লৌহ, আয়োডিন, জিংক, কপার, ম্যাঙ্গানিজ ইত্যাদি। আমাদের দেহে প্রায় পঞ্চাশ ধরনের খনিজ লবণ আছে।
There are six components in our food such as protein, fat, carbohydrate, vitamin, mineral and water. Out of these, minerals and vitamins exit in 3 major components carbohydrate, protein and fat. Minerals are essential for our body. It works to control internal body functions and builds bone, teeth, muscle, enzyme and hormone as well as maintains one of muscles and nerves, osmotic pressure of body fluids and helps in maintaining acid base balance. Acid minerals-Sodium, Potassium, Calcium, and Magnesium. Base Minerals- Sulphur, Phosphorus, Chlorine, Copper. Minerals are divided into two Categories-Macrominerals such as-Calcium, Phosphorus, Sodium, Potassium, Magnesium. Microminerals-Iron, Iodine, Zinc, Copper, Manganese etc. There are about 50 minerals in our body.