ডেঙ্গু : একটি উনপাঁজুরে মশা থেকে অসংখ্য মৃত্যু
DOI:
https://doi.org/10.66329/basj.v5i1.209Abstract
এডিস মশার কামড় থেকে মৃত্যু ছড়িয়ে পড়েছে শহরে গ্রামে। ভয়ানক বিষয় হলো মশাটি শুধু ডেঙ্গু ভাইরাস বহন করে না। বহন করতে পারে ৫৪ ধরনের ভাইরাস। মশাটি নগরের বাসিন্দা, আমাদের প্রতিবেশী বটে। তবে এরাই হচ্ছে ভয়ানক ব্যাধির বাহক। এ বছর বাংলাদেশে ডেঙ্গু ভয়ানক রূপ ধারণ করেছে। ডেঙ্গুতে মৃত্যু থেমে নেই। ডেঙ্গুতে মামুলি জ্বর থেকে শুরু করে হতে পারে মারাত্মক পরিণতি, আমাদের শরীরের সবকটি অঙ্গকে টেনে নিয়ে যেতে পারে বিকলাঙ্গতার দিকে। সেজন্য জ্বর হলেই জানতে হবে ডেঙ্গু কি না। এই ভাইরাসের বিপদ চিহ্ন সম্পর্কেও অবহিত থাকতে হবে। কারা এই ভাইরাস আক্রমণের মারাত্মক ঝুঁকির মাঝে রয়েছেন সেটাও জানতে হবে। রোগীকে কখন হাসপাতাল নিতে হবে, চিকিৎসকের পরামর্শ নিতে হবে সে বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকা জরুরি। ডেঙ্গু চিকিৎসার পাশাপাশি মনোযোগী হতে হবে প্রতিরোধের দিকে। আলোচ্য প্রবন্ধে সেই আলোকপাত করা হয়েছে।
Deaths from Aedes mosquito bites have spread from cities to villages. The scary thing is that mosquitoes don't just carry the dengue virus. They can carry 54 types of viruses. The mosquito is a resident of the city, our neighbor. But they are carriers of terrible diseases. Dengue has taken a terrible form in Bangladesh this year. Dengue death does not stop. Dengue starts from a mild fever and can lead to severe consequences, dragging all the organs of our body towards disability. That's why you need to know if you have a fever or not. Be aware of the warning signs of this virus. It is also important to know who is at serious risk of contracting this virus. It is important to have enough knowledge about when the patient needs to go to the hospital, to take the doctor's advice. In addition to dengue treatment, attention should be paid to prevention. That has been highlighted in this article.