পত্রিকা সম্পর্কে

বাংলা ভাষায় আন্তর্জাতিক মানের বিজ্ঞানচর্চার গবেষণা ও প্রসারের লক্ষ্যে বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগ ‘বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা’ প্রকাশ করে আসছে। বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকাটি বাংলা একাডেমির বিজ্ঞান বিষয়ক ষাণ্মাসিক মুখপত্র। এ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় ১৯৭৪ সালে। পত্রিকাটির ১ম বর্ষে ১০জন সম্পাদকমণ্ডলীর সম্পাদনায় ০৪টি সংখ্যা প্রকাশিত হয়। সম্পাদকমণ্ডলীতে যারা ছিলেন তাঁরা হলেন- ড. মযহারুল ইসলাম-সভাপতি, ড. মুহম্মদ ইন্নাস আলী-সদস্য, ড. জহুরুল হক-সদস্য, ড. এ.কে.এম আমিনুল হক-সদস্য, অধ্যাপক মোহাম্মদ আবদুল জব্বার-সদস্য, আবদুল হক খন্দকার-সদস্য, ডা. বদরুদ্দোজা চৌধুরী-সদস্য, লুৎফুল হায়দার চৌধুরী-সদস্য/আহ্বায়ক, ড.মুহাম্মদ ইব্রাহিম-সদস্য, মোহাম্মদ গাজীউর রহমান-সদস্য।

বর্তমান সম্পাদনা পর্ষদ :

সম্পাদক
মোহাম্মদ আজম

উপদেষ্টা সম্পাদক
আরশাদ মোমেন
ফারসীম মান্নান মোহাম্মদী

নির্বাহী সম্পাদক
সমীর কুমার সরকার

সহযোগী সম্পাদক
মনিরুজ্জামান রোহান

Bangla Academy Science Journal: History and Publication Profile

With the aim of promoting, advancing, and disseminating scientific research and knowledge in the Bengali language at an international standard, the Public Relations, Information Technology and Training Department of Bangla Academy has been publishing the Bangla Academy Science Journal.

The Bangla Academy Science Journal is the semi-annual scientific journal of Bangla Academy, dedicated to the dissemination of scientific knowledge, research findings, and scholarly contributions in the Bengali language. The journal was first published in 1974, marking an important initiative toward fostering scientific scholarship and knowledge dissemination in Bengali.

In its inaugural year, the journal published four issues under the editorial supervision of a ten-member Editorial Board. The distinguished scholars, academics, and professionals who served on the inaugural Editorial Board were:

  1. Dr. Mazharul Islam — Chairman
  2. Dr. Muhammad Enas Ali — Member
  3. Dr. Zahurul Haque — Member
  4. Dr. A. K. M. Aminul Haque — Member
  5. Professor Mohammad Abdul Jabbar — Member
  6. Abdul Haque Khandaker — Member
  7. Dr. Badruddoza Chowdhury — Member
  8. Lutful Haider Chowdhury — Member and Convener
  9. Dr. Muhammad Ibrahim — Member
  10. Mohammad Gaziur Rahman — Member

Since its inception, the Bangla Academy Science Journal has represented Bangla Academy’s commitment to promoting scientific and scholarly discourse in the Bengali language. Its publication has contributed to the development and dissemination of scientific literature in Bengali and has provided a platform for researchers, academics, and scholars to present and exchange scientific knowledge and research findings.

Present Editorial Board : 

Editor-in-Chief
Mohammad Azam

Advisory Editors
Arshad Momen
Farsim Mannan Mohammadi

Executive Editor
Samir Kumar Sarkar

Associate Editor
Maniruzzaman Rohan

চলতি সংখ্যা

বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা: নবপর্যায় ।। বর্ষ ৬ ।। সংখ্যা ১ ।। জুলাই-ডিসেম্বর ২০২৪: Vol. 6 No. 1 (2024)
					View Vol. 6 No. 1 (2024): বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা: নবপর্যায় ।। বর্ষ ৬ ।। সংখ্যা ১ ।। জুলাই-ডিসেম্বর ২০২৪

সম্পাদক : অধ্যাপক মোহাম্মদ আজম
নির্বাহী সম্পাদক : সমীর কুমার সরকার
সহকারী সম্পাদক : মনিরুজ্জামান রোহান

 

স ম্পা দ কী য় 

বাংলা একাডেমি প্রতিষ্ঠালগ্ন থেকে বুদ্ধিবৃত্তিক, গবেষণানিষ্ঠ ও ঐতিহ্যমণ্ডিত সংস্কৃতিমনস্ক জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশে বিজ্ঞানমনস্ক এবং প্রযুক্তিজ্ঞানসম্পন্ন দক্ষ ও মেধাবী মানুষ গড়ে তোলার জন্য বিজ্ঞানচর্চার কোনো বিকল্প নেই। অথচ আমাদের দেশে বাংলা ভাষায় আন্তর্জাতিক মানের কোনো বিজ্ঞান পত্রিকা নেই। এ কাজ প্রধানত বিশ্ববিদ্যালয়ের। আমরা আশা করি, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সে কাজে অগ্রসর হবে। অন্তর্বর্তী সময়ের প্রয়োজন আংশিকভাবে মেটানোর জন্য, বিশেষত বিজ্ঞানচর্চার প্রসারের লক্ষ্যে বাংলা একাডেমি ‘বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা’ প্রকাশ করে আসছে। এ পত্রিকার মাধ্যমে দেশে প্রাতিষ্ঠানিকভাবে বিজ্ঞানচর্চায় বাংলা ভাষার ব্যবহার বিস্তৃত হচ্ছে। এর ফলে বাংলা ভাষায় বিজ্ঞানের জটিল বিষয় সম্পর্কে জানা সহজতর হয়েছে। 

প্রতিটি প্রবন্ধে দ্বিভাষিক (বাংলা ও ইংরেজি) সারসংক্ষেপ রয়েছে। এর ফলে প্রতিটি মূল প্রবন্ধ আন্তর্জাতিক বিবলিওগ্রাফিতে অন্তর্ভুক্ত হবে বলে আশা করি। বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকায় লেখকদের জন্য নির্দেশাবলি মুদ্রিত হয়েছে। কোনো প্রবন্ধ বা নিবন্ধ প্রেরণ করার পূর্বে এই নির্দেশাবলি যথাযথভাবে অনুসরণ করার জন্য লেখকদের বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আপনাদের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ পত্রিকাটির মানোন্নয়নে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিশ্বাস করি।


অধ্যাপক মোহাম্মদ আজম 
dgbanglaacademy@gmail.com 

প্রকাশকাল: 2024-12-31

Articles

Book Review

View All Issues